Thursday, 20 September 2018

আহার/শানু চৌধুরী





পাথরে কেটে যাচ্ছে সমস্ত কৌশল
আঁধার সুভাষ হতে হতে
একজন মুচি নিচ্ছিদ্র করছে তাঁর হস্তরেখা
শিউলিরা ঝুঁকে পড়ে
আর বিদ্যালয় ছুটি হয় নিজের চাহিদায়
এই মৃদুগতির সন্ধিবরাবর
আলো রাখা বহুকাল আগে
এখন স্তব্ধ আঁচের অতি নগন্য কাঠ
আহারের পূর্ণচ্ছেদে লেপছে উনুন