Thursday, 20 September 2018

।।দধিচীর কাব্য।।শানু চৌধুরী।।










আঙুলের দিকে পুড়ে যাচ্ছে
রুগ্ন ব্রীজের লুপ্তাক্ষর

টায়ারের নষ্ট শব্দখসা
এক স্নায়ুর শিঁকড়ে
জড়িয়ে ফেলছে সমস্ত কশমকশ্

জিভ থেকে দৌড়ে যাচ্ছে যে
বর্ণহীন সমুদ্র
তাকে নীলরং দাও

ছাপার অক্ষরের গভীরে ধরে যাচ্ছে
কুঠারের আজন্ম শৈবাল